দ্বিতীয় দফা (রানঅফ) ভোটে পুনর্নির্বাচিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আজ শনিবার পার্লামেন্টে শপথ নেবেন। ২০১৭ সালে সংসদীয় ব্যবস্থা থেকে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থায় পরিবর্তনের পর দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট কার্যালয়ে প্রবেশ করবেন এরদোগান।